ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়





ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়

মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়…

ফেলে আসা স্মৃতি আমার…


তুমি তো জানোনা, আমিও চিনিনা…

তবু কেন মন যে হায় তোমাকে চিনতে চায়

মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়…



ফেলে আসা স্মৃতি আমার…


জীবনের সেই গান, আর তার প্রতিদান

এখন তো জানিনা তার সীমা যে কোথায়

মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়…

ফেলে আসা স্মৃতি আমার…


মায়া-ভালবাসা, কেন এত জ্বালায়

ভুলিতে চায় সহজে গো ভোলা নাহি যায়

মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়…

ফেলে আসা স্মৃতি আমার…
পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »